নির্বাচনী ক্যাম্প থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মাধবদী পৌরসভায় এক কাউন্সিলর পদপ্রার্থীর নির্বাচনী ক্যাম্প থেকে গতকাল মঙ্গলবার মো. নাদিম মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির ভাষ্যমতে, নাদিমের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে জেলা ডিবির এসআই আবদুল গাফফার বলেন, নাদিমের (৩৫) বাড়ি শহরের দাসপাড়া এলাকায়। রাত সাড়ে সাতটার দিকে টাটাপাড়া এলাকায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেনের নির্বাচনী ক্যাম্পে অভিযান চালানো হয়। এ সময় নাদিমের দেহ তল্লাশি করে ওই বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়। ।