নির্বাচনী প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ১২৮ জন প্রিসাইডিং এবং ৫২৫ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল সোমবার কেন্দুয়া ডিগ্রি কলেজে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়। এতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হকসহ রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা এবং নেত্রকোনা সদর ও জেলার বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তারা প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন।