নির্বাচনে সহযোগিতা না করায় মারধর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচনে বর্তমান মেয়র আবদুল মতিনের হয়ে নির্বাচনে সহযোগিতা না করায় ওই মেয়র ও তাঁর ছেলের বিরুদ্ধে পৌরসভার এক গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গাড়িচালক হাসান আলী গত বৃহস্পতিবার সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে হাসান আলী উল্লেখ করেন, বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী বর্তমান মেয়র আবদুল মতিনের পক্ষে কাজ না করায় তাঁকে মেয়র ও তাঁর ছেলে মারধর করেছেন। তিনি দাবি করেন, পৌরসভার সচিব মামুন অর রশিদের নির্দেশে তিনি পৌরসভার জিপ গাড়ি নিয়ে নাচোল উপজেলায় যান। গাড়িটি ভ্রাম্যমাণ আদালতের জন্য ব্যবহৃত হয়। নির্বাচনের কাজ শেষে তিনি বৃহস্পতিবার বিকেলে মেয়রের বাসভবনে দেখা করতে যান। এ সময় মেয়র ও তাঁর ছেলে তাঁকে ধরে একটি ঘরে ঢুকিয়ে মারধর করেন।
আবদুল মতিন বলেন, ‘ অনুমতি না নিয়ে হাসান ছেলের ঘরে প্রবেশ করলে সে রেগে যায়। কথা-কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি হয়েছে মাত্র।’