নির্বিচারে গাছ কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আগৈলঝাড়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আবদুল মালেকের বিরুদ্ধে নির্বিচারে গাছ কাটছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আগৈলঝাড়া উপজেলা বন কর্মকর্তা প্রদীপ চন্দ্র মণ্ডল গত শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন।
উপজেলা বন কর্মকর্তা প্রদীপ চন্দ্র মণ্ডল বলেন, ছয়-সাত দিন ধরে পল্লী বিদ্যুৎ সমিতি আগৈলঝাড়া আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মো. আবদুল মালেকের নির্দেশে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন বাইপাস সড়কের গাছগুলো নির্বিচারে কেটে ফেলছেন। এ ঘটনায় গত শুক্রবার রাতে তিনি আবদুল মালেককে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তা সত্ত্বেও তাঁরা গাছ কাটা অব্যাহত রেখেছেন।
আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি জনস্বার্থের বাইরে গাছ কাটছে কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
আগৈলঝাড়া আঞ্চলিক কার্যালয়ের এজিএম মধুসূদন রায় বলেন, বিদ্যুৎ লাইন নিরাপদ রাখা ও জননিরাপত্তার জন্যই গাছের ডালপালা কাটা হচ্ছে।