নির্মাণাধীন ভবনের তত্ত্বাবধায়কের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে একটি নির্মাণাধীন ভবনের তত্ত্বাবধায়কের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে আবদুল করিম (৪৫) নামের ওই ব্যক্তির লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি নির্মাণাধীন ভবন থেকে গতকাল দুপুরে পড়ে যান করিম। এরপর প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। পরে রাতে পুলিশ লাশ মর্গে পাঠায়। এটি দুর্ঘটনা না হত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।