নির্যাতন বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসা, জুয়া ও নারী নির্যাতন বন্ধের দাবিতে নারীমুক্তি কেন্দ্র দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র দিনাজপুর জেলা শাখার জেলা সংগঠক আরজুনা বেগম, কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুমা আক্তার, বাসদের (মার্ক্সবাদী) দিনাজপুর জেলার সমন্বয়ক রেজাউল ইসলাম বক্তৃতা দেন। বক্তারা বলেন, রাজনৈতিক দল ও প্রশাসনের সহযোগিতায় সারা দেশে মাদক ব্যবসা, যাত্রা ও জুয়ার আয়োজন চলছে। পুরো সমাজে এর বিরূপ প্রভাব পড়ছে।