প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া থানায় করা চাঁদাবাজির মামলায় একজন আসামিকে গ্রেপ্তারের পর নির্যাতনের অভিযোগে উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুসকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল তিনি কেন্দুয়া ছেড়েছেন। নির্যাতনের শিকার ব্যক্তি কেন্দুয়ার গন্ডা গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান (৪০) ওরফে হাবুল। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বলেন, অসুস্থ হয়ে পড়ায় আসামি হাবুলকে পুলিশি পাহারায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে নেতৃত্ব দেওয়া এসআই আবদুল কুদ্দুসকে প্রত্যাহার করা হয়েছে।’