নির্যাতনের শিকার গৃহকর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে নির্যাতনের শিকার মোছাম্মৎ মোরশেদা (২৫) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে তাঁকে অসুস্থ অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গতকাল রাতে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের উপপরিদর্শক (এসআই) পারভীন আক্তার মোরশেদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
এসআই পারভীন প্রথম আলোকে বলেন, মোরশেদার গ্রামের বাড়ি নীলফামারী। তিনি গুলশান ২ নম্বরের এক বাসায় গৃহকর্মী ছিলেন। গত ২৮ জুন ওই বাসার গৃহকত্রী৴ তাঁকে বেধড়ক মারধর করলে তিনি আহত হন। নির্যাতনের ঘটনায় মোরশেদার পরিবার গৃহকত্রী৴কে আসামি করে থানায় একটি মামলা করে। পরে মোরশেদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। গত ২২ জুলাই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে তিনি বাংলাদেশ মহিলা আইনজীবীর হেফাজতে আগারগাঁওয়ে ছিলেন। কী কারণে মোরশেদার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদনের পর জানা যাবে।