নির্যাতিত বৃদ্ধার মামলা পাঁচ দিনেও নেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পত্তি লিখে না দেওয়ায় নাতির নির্যাতনে আহত এক বৃদ্ধার মামলা পাঁচ দিনেও নেয়নি নারায়ণগঞ্জ সদর মডেল থানা-পুলিশ। ১২ অক্টোবর খানপুর এলাকায় ওই নির্যাতনের ঘটনা ঘটে।
আহত ওই নারীর নাম হাসনা হেনা (৬৮)। নির্যাতনে তাঁর বাঁ হাত আহত হয়। গতকাল শনিবার দুপুরে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে তাঁর হাতের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
হাসনা হেনা বলেন, নগর খানপুর এলাকায় মৃত স্বামীর রেখে যাওয়া সম্পত্তিতে তিনি বসবাস করেন। সরকারি কর্মকর্তা স্বামীর পেনশনের টাকায় তিনি চলেন। তাঁর বড় ছেলে সেলিম হোসেনের ছেলে সাব্বির হোসেন ওরফে হৃদয় দীর্ঘদিন ধরে তাঁকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। ১২ অক্টোবর সন্ধ্যায় হৃদয় ও তাঁর স্ত্রীর বড় ভাই শরীফ হোসেন তাঁকে পিটিয়ে জখম করেন।
ঘটনার রাতেই হাসনা হেনা সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। সদর মডেল থানার এএসআই আবদুল জলিলকে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান। কিন্তু পাঁচ দিনেও পুলিশ মামলাটি গ্রহণ করেননি।