নিলাম হয়েছে ২৯টির, কাটা হলো ৪৯টি গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিলাম হয়ে যাওয়া ২৯টি গাছের বদলে ৪৯টি গাছ কেটে নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, নিলাম পাওয়া ঠিকাদার বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হওয়ায় তিনি প্রশাসনের সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত গাছ কেটে নিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, গত বৃহস্পতিবার ছাত্রদের জন্য নির্মাণাধীন শেখ রাসেল হলের এলাকা থেকে ২৯টি মেহগনিগাছ বিক্রির জন্য উন্মুক্ত নিলাম আহ্বান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি কার্যালয়ের কর্মচারী বকুল জোয়ার্দ্দারকে ৫৩ হাজার টাকায় এ গাছগুলো কাটার অনুমতি দেয় প্রশাসন।
তবে গত শনিবার সরেজমিনে দেখা যায়, নিলামের শর্ত ভঙ্গ করে বকুল জোয়ার্দ্দার ৪৯টি গাছ কেটে নিয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গাছা কাটার লোকেরা এসে ৫০টির মতো গাছ কেটে নিয়ে গেছেন।