নিষিদ্ধ ওষুধ পাওয়া গেলে দোকান বন্ধ করে দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঔষধ প্রশাসন অধিদপ্তর বলেছে, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত তিন ধরনের ৫১টি ওষুধ যে দোকানে পাওয়া যাবে, সেটি বন্ধ করে দেওয়া হবে। এ ছাড়া উৎ​পাদনকারী প্রতিষ্ঠানের নিবন্ধনও বাতিল করে দেওয়া হবে।

আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে অধিদপ্তরের মহাপরিচালক মোস্তাফিজুর রহমান তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। এ সময় নিষিদ্ধ ঘোষিত এসব ওষুধ এক ধরনের প্যারাসিটামল বলেও জানান তিনি।