নিষিদ্ধ জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলার কালীগঙ্গা নদীতে গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে আটটি নিষিদ্ধ মশারি বাঁধা জাল ও দুটি বাঁধা জাল জব্দ করেছে কোস্টগার্ড। কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার জানান, বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত কোস্টগার্ডের চিফ পেটি অফিসার মো. আবদুর রহমানের নেতৃত্বে অভিযান চলাকালে চার লাখ টাকা মূল্যের বাঁধা জাল জব্দ করা হয়। 
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি