নিষিদ্ধ জাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে গতকাল শুক্রবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছেন উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তারা। উপজেলা মৎস্য কর্মকর্তা শিলা রায় বলেন, গতকাল প্রথম আলোয় ‘পদ্মায় নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পদ্মা নদীতে অভিযান চালানো হয়। দৌলতদিয়া ফেরিঘাট থেকে শুরু করে বাহির চর দৌলতদিয়ার শেষ সীমানা পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় ট্রলার নিয়ে অভিযানের সময় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।