নিষিদ্ধ জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কচা ও কালীগঙ্গা নদীতে গতকাল সোমবার অভিযান চালিয়ে ছয় হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। জেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম সরদার বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পিরোজপুরের কচা নদী ও কাউখালী উপজেলার কালীগঙ্গা নদীতে কোস্টগার্ডের সহযোগিতায় মৎস্য বিভাগ অভিযান চালায়।