নিষিদ্ধ জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে কচা ও কালীগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ৪৪ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও চরগড়া জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত নির্বাহী হাকিম শেখ রাশেদউজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। শেখ রাশেদউজ্জামান জানান, কচা ও কালীগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার ১০টি নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪ হাজার মিটার ছয়টি চরগড়া জাল জব্দ করা হয়। পরে জালগুলো পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া ফেরিঘাট এলাকায় পুড়িয়ে ফেলা হয়। জব্দ হওয়া জালগুলোর মূল্য প্রায় সোয়া নয় লাখ টাকা।