নিষিদ্ধ জাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের কচা নদীতে অভিযান চালিয়ে ৭৬ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার নির্বাহী হাকিম সঞ্জীব দাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। আদালত ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, পিরোজপুরের কচা নদীতে নিষিদ্ধ জাল দিয়ে জেলেরা জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করছিলেন। গতকাল সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নির্বাহী হাকিম সঞ্জীব দাশের নেতৃত্বে মৎস্য বিভাগ, র্যা ব ও কোস্টগার্ড কচা নদীতে অভিযান চালায়। এ সময় নদী থেকে ৬০টি কারেন্ট জালসহ বিভিন্ন ধরনের জাল জব্দ করা হয়। পরে জালগুলো বেকুটিয়া ফেরিঘাট এলাকায় পুড়িয়ে ফেলা হয়।