প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্যিক ট্রলার ও যান্ত্রিক নৌযান থেকে গত সাড়ে তিন মাসে জব্দ করা প্রায় ৩১ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল ও সরঞ্জাম পুড়িয়ে নষ্ট করা হয়েছে। সামুদ্রিক মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল বুধবার চট্টগ্রামের পতেঙ্গায় মেরিন সার্ভিলেন্স চেকপোস্ট এলাকায় এসব জাল পোড়ানো হয়। এ সময় সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিচালক নাসিরউদ্দিন মো. হুমায়ুন উপস্থিত ছিলেন। পুড়িয়ে ফেলা জাল ও সরঞ্জামের ওজন ৩ হাজার ৩৫৫ কেজি। গত বছরের ৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৯ মার্চ পর্যন্ত সামুদ্রিক মৎস্য অধিদপ্তর ও নৌবাহিনীর অভিযানে এসব জাল জব্দ করা হয়।