প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদ চত্বরে গতকাল রোববার ৭৫০ মিটার নিষিদ্ধ মশারি জাল ও ২১৫ কেজি কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন হাওরে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়। জালগুলো আগুনে পুড়িয়ে দেওয়ার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমুখ।