নিষিদ্ধ পলিথিন জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারিভাবে নিষিদ্ধঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুত, বিতরণ, উৎপাদন, আমদানি, প্রক্রিয়াজাত ও বাজারজাতের দায়ে বরিশালে ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬৪ কেজি পলিথিন জব্দ করা হয়। গতকাল বরিশালের মাহিলারা ও বাটাজোড় বাজারে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও গৌরনদীর সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আফরোজ। এ সময় পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগের পরিচালক সুকুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। বরিশাল অফিস|