নিষিদ্ধ পানীয়সহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে গত রোববার রাত সাড়ে ১০টার দিকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ কোমল পানীয়সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মিনি পিকআপ গাড়ি জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, রাতে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া অস্থায়ী তল্লাশি চৌকির নায়েক মো. মাসুম আলীর নেতৃত্বে টেকনাফগামী একটি মিনি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় বিএসটিআইয়ের অনুমোদনবিহীন বিক্রি নিষিদ্ধ কোমল পানীয় জিনসিন পাওয়ার, জিনসিন প্লাস, রুচিতা ফিলিংস ও ডাবল হর্স উদ্ধার করা হয়। এ ঘটনায় মিনি পিকআপসহ চালক টেকনাফ পশ্চিম গোদারবিল গ্রামের মো. মোস্তাক আহমদকে (৩৬) আটক করা হয়। জব্দ করা কোমল পানীয়র বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।