নিষিদ্ধ পিরানহা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদরের বাজার থেকে প্রায় ৫০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব পিরানহা জব্দ করেন। এ সময় পিরানহা বিক্রির দায়ে তিনজন মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন সূত্র জানায়, শহরের মাছের বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রির খবর পেয়ে দুপুরে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। অভিযানে তিনজন মাছ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৫০ কেজি পিরানহা জব্দ করা হয়। তাঁদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। পরে জব্দ করা পিরানহা আগুনে পুড়িয়ে ফেলা হয়।