প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর কুঠিরভিটা গ্রামের একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহত এবং পরে ওই বাড়িটি থেকে বোমা, পিস্তল ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় গত বুধবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই তিনজন ওই বিস্ফোরণে নিহত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সদস্য তরিকুল ইসলামের ভাই।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় ইসলামী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ছানাউল্লাহ, জামুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. লিয়াকত আলী ও কৃষিজীবী মো. বরকত উল্লাহ।