নিহত ব্যক্তি আ.লীগ কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শেখটোলা মহল্লায় গত শুক্রবার রাতে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত আতাউর রহমান (৫৬) ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি নিয়ামত মৃধার ছোট ভাই। এ ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, শুক্রবার রাতে বাড়ির পাশে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন আতাউর। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পর পর ছয়টি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেলে করে এসে ওই হামলা চালায়। এ সময় হামলাকারীরা মুখোশ পরা ছিল। ওই হামলায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদসহ আরও একজন আহত হন। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি।