নিহত সাত 'জঙ্গি' শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁ দিক থেকে আবদুল্লাহ, আবু হাকিম নাইম, তাজ-উল-হক রাশিক, আকিফুজ্জামান খান।  নিচে বাঁ দিক থেকে সাজাদ রউফ অর্ক, মতিয়ার রহমান, জোবায়ের হোসেন। ছবি: ডিএমপি নিউজ
বাঁ দিক থেকে আবদুল্লাহ, আবু হাকিম নাইম, তাজ-উল-হক রাশিক, আকিফুজ্জামান খান। নিচে বাঁ দিক থেকে সাজাদ রউফ অর্ক, মতিয়ার রহমান, জোবায়ের হোসেন। ছবি: ডিএমপি নিউজ

রাজধানীর কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত নয় ‘জঙ্গি’র মধ্যে সাতজনের পরিচয় প্রকাশ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার রাতে ডিএমপি নিউজ ও ডিএমপির নিজস্ব ফেসবুক পেজে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়। 

পরিচয় প্রকাশ করা ওই সাতজন হলেন, ১. আবদুল্লাহ। বাবা মো. সোহরাব আলী। আবদুল্লাহর বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়।
২. আবু হাকিম নাইম। বাবা নুরুল ইসলাম। তাঁর বাড়ি পটুয়াখালীর কলাপড়ায়।
৩. তাজ-উল-হক রাশিক। বাবা রবিউল হক। রাজধানীর ধানমন্ডিতে তাঁর বাসা।
৪. আকিফুজ্জামান খান। বাবা সাইফুজ্জামান খান। রাজধানীর গুলশানে তাঁর বাসা।
৫. সাজাদ রউফ অর্ক। বাবা তৌহিদ রউফ। তাঁর বাসা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। সাজাদ মার্কিন নাগরিক।
৬. মতিয়ার রহমান। বাবা নাসির উদ্দিন সরদার। তাঁর বাড়ি সাতক্ষীরার তালায়।
৭. জোবায়ের হোসেন। বাবা আবদুল কাইয়ুম। তাঁর বাড়ি নোয়াখালীর সুধারামে।