নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের হাছনাপাড়ায় প্রতিপক্ষের হামলায় মো. কালু মিয়া (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয় সূত্র জানায়, কালু মিয়ার সঙ্গে এক প্রতিবেশীর জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত বুধবার কালু মিয়া জমিতে চাষ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁকে লাঠিসোঁটা দিয়ে বেদম মারধর করে। পরে কালু মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি সেখানে মারা যান। এ ব্যাপারে লামা থানায় মামলার প্রস্তুতি চলছে।