নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। নিহত ফারুক আহম্মদের বাড়ি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুরে ফেনী-নোয়াখালী সড়কের তেমুহনী এলাকায় নোয়াখালী থেকে চট্টগ্রামগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় লরি থেকে একটি কনটেইনার ছিটকে পড়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী ফারুক আহম্মদ ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অটোরিকশার চালকসহ তিন যাত্রী। আহত ব্যক্তিদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহাঙ্গীর আলম সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।