নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের চাপায় আমিনুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় উপজেলার পারুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমিনুরের বাড়ি উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের পূর্ব-বিছনদই গ্রামে। সোমবার সন্ধ্যায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি মালবাহী খালি ট্রাক মহাসড়কে উপজেলার পারুলিয়া বাজারের ওপর দিয়ে আসছিল। এ সময় আমিনুর সড়ক এপার থেকে ওপার যাওয়ার সময় ট্রাকটি তাঁকে চাপা দেয়। ফলে আমিনুর সড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।