নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর পরশুরাম উপজেলার গোদানগর সড়কে গতকাল শনিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় মো. সোলায়মান চৌধুরী (৩৫) নামের একজন ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার দেবপুর গ্রামে। স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে ইসলামী ব্যাংকের পল্লি উন্নয়ন প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান চৌধুরী কাজ শেষে মোটরসাইকেলযোগে অফিসে ফিরছিলেন। এ সময় একটি বালুবোঝাই পাওয়ার টিলারের ধাক্কায় তিনি সড়ক থেকে ছিটকে পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরশুরাম থানার পরিদর্শক (তদন্ত) মাসুক করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।