নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় বাসচাপায় তিনজন অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার তৈলারদ্বীপ সরকারহাট এলাকায় এ ঘটনা ঘটে। বাসের চাকা ফুটো হয়ে গেলে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন শফি উল্লাহ (৩৫), গিয়াস উদ্দিন (৩৮) ও অজ্ঞাতনামা (২৫)। তাঁদের তিনজনের বাড়ি বাঁশখালী উপজেলায়। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি