নিয়োগ পরীক্ষায় জালিয়াতি দুজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্যের হয়ে নিয়োগ পরীক্ষা দেওয়ার অপরাধে দুজনকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. এহতেশাম বিল্লাহ ও কামরুল হাসান। গতকাল শুক্রবার সকালে কৃষি মন্ত্রণালয়ের অধীন বীজ প্রত্যয়ন এজেন্সির দপ্তর সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির দায়ে তাঁদের এই দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী। তিনি প্রথম আলোকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) কর্তৃক ওই পদে নিয়োগ পরীক্ষা পরিচালিত হয়। গতকাল উদয়ন স্কুলে পরীক্ষা চলাকালে এহতেশাম বিল্লাহ ও কামরুল হাসানকে হাতেনাতে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।