নীলক্ষেত-ভিক্টোরিয়া পার্কে বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধের চতুর্থ দিনে আজ বৃহস্পতিবার রাজধানীর নীলক্ষেত মোড় ও ভিক্টোরিয়া পার্কের সামনে দুটি বাসে আগুন দিয়েছে দুবৃ‌র্ত্তরা। তবে ফায়ার সার্ভিসের দাবি, এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের পরিদর্শক নীলুফার ইয়াসমিন প্রথম আলোকে জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে ভিক্টোরিয়া পার্কের সামনে ভিক্টোরিয়া পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই আশপাশের লোকজন আগুন নেভাতে সক্ষম হন।

এর আগে বেলা আড়াইটার দিকে নীলক্ষেত মোড়ে নিউ সুপার সার্ভিসের একটি বাসে পেট্রলবোমা ছুড়ে আগুন দেয় দুবৃ‌র্ত্তরা। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

গতকাল বুধবার অনেকটা চোরাগোপ্তা হামলার মতো করে সন্ধ্যায় ৪৮ মিনিটের মধ্যে অন্তত তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।