নীলফামারী ও পঞ্চগড়ে দুই নারী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় সদর উপজেলায় এক গৃহবধূ গত বুধবার স্বামীর হাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই দিনে নীলফামারীর সৈয়দপুরে পোশাকশ্রমিক আরেক নারী খুন হন। এ ঘটনায় তঁঅর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ে নিহত গৃহবধূ হলেন সদর উপজেলার শিকারপুর গ্রামের জসিম উদ্দিনের (২২) স্ত্রী মিনা বেগম (১৮) ও নীলফামারী সদর উপজেলার নয়াপাড়ার আহসান হাবিবের (২৪) স্ত্রী গোলাপি (১৮)। যৌতুক না পেয়ে স্বামীর হাতেই এ দুই নারী খুন হন বলে নিহত নারীদের পরিবার অভিযোগ করেছে।
পঞ্চগড় সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
নিহত গোলাপির পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকায় পোশাক কারখানায় চাকরির সূত্রে সাত মাস আগে নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের নয়াপাড়ার আহসানের সঙ্গে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মেয়ে গোলাপির বিয়ে হয়।