নীলফামারীতে ১৭ জামায়াত-শিবির নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নীলফামারী জেলায় বিভিন্ন নাশকতার ঘটনায় দায়ের করা মামলার আসামি জামায়াত-শিবিরের ১৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে জেলার ছয় উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মধ্যে জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়ন জামায়াতের আমির সাইফুল ইসলামও (৪৫) রয়েছেন।