নূর হোসেনের সহযোগী ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল হককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ঘনিষ্ঠ বলে পরিচিত ওই কাউন্সিলরকে আজ বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১-এর এএসপি মো. আলমগীর জানান, আদমজী ইপিজেডের ভেতর থেকে কাউন্সিলর আরিফুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।