নূর হোসেনের গাড়িচালক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের গাড়িচালক মিজানুর রহমান ওরফে দিপুকে আজ শনিবার দুপুরে আটক করা হয়েছে। তাঁকে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে আটক করেন র্যাবের সদস্যরা।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, দুপুর দেড়টার দিকে মিজানুরকে গ্রেপ্তার করে র্যাব-৮ এর একটি দল। তাঁকে ঢাকা আনা হচ্ছে। এরপর মিজানুরকে নারায়ণগঞ্জে পাঠানো হবে।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক উপপরিচালক লে. কমান্ডার ফয়জুল ইসলাম মণ্ডল জানান, পটুয়াখালীতে মিজানুরকে র্যাবের সদস্যরা পাঁচ দিন ধরে নজরদারিতে রাখেন। তাঁর বাড়ি বরগুনার আমতলী উপজেলার চাওড়া গ্রামে। মিজানুরের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।