নেছারাবাদে বিদ্যালয়ে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের শাইনিং স্টার কিন্ডারগার্টেনের নতুন একটি ভবনের দরজা-জানালা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার এ ভাঙচুরের ঘটনা ঘটে।
শাইনিং স্টার কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো. শাহ আলম বাহাদুর বলেন, ২০০০ সালে সাবেক সাংসদ শাহ আলম কিন্ডারগার্টেনটি প্রতিষ্ঠা করেন। চার বছর আগে বিদ্যালয়টির নতুন একটি একতলা ভবন নির্মাণ করা হয়। এরপর বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় কয়েক ব্যক্তির জমি নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। গত মঙ্গলবার বিদ্যালয়ের নতুন ভবনের দরজা-জানালা লাগানো হয়। এরপর রাতে দুর্বৃত্তরা ভবনের দরজা-জানালা ভেঙে ফেলে এবং ভাঙচুর চালিয়ে ভবনের ক্ষতি করে। এ ঘটনায় শাহ আলম বাহাদুর থানায় জিডি করেছেন। থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা হচ্ছে।