প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলামকে গতকাল রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লায়। উল্লাপাড়া থানার উপপরিদর্শক সবুজ রানা জানান, সাইফুলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অবশেষে গতকাল তাঁকে ঝিকিড়া মহল্লা থেকে গ্রেপ্তার করা হয়। গতকালই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।