নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ধানগড়ার সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রায়গঞ্জ বাজার থেকে গত রোববার রায়গঞ্জ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, একটি চায়ের দোকানে বসে নেতা-কর্মীদের সঙ্গে আলাপের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, সিরাজগঞ্জে ২০১০ সালে ট্রেন পোড়ানোর মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুনেছেন। তবে পুলিশ বলছে, শামসুলের নামে মোট আটটি মামলা আছে।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি