নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন ইউনিয়ন জামায়াতের আমির মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ছয়ঘরিয়া আলহাজ আব্দুস ছাত্তার আলিয়া মাদ্রাসার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মোশারফ হোসেন ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের রজব আলী সরদারের ছেলে এবং ছয়ঘরিয়া আলহাজ আব্দুস ছাত্তার মাদ্রাসার সহকারী সুপারিনটেনডেন্ট। সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গ্রেপ্তারকৃত মোশারফ হোসেনের বিরুদ্ধে একটি হত্যা, নাশকতা ও সরকারি গাছ কাটার অভিযোগে সাতটি মামলা রয়েছে।