নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গৃহবধূকে মারধরের অভিযোগে গতকাল বুধবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে জেলা শহরের একটি ব্যাংক থেকে স্বামীর পাঠানো টাকা তুলে বাড়ি ফিরছিলেন ওই গৃহবধূ। পথে তিনি বটতলা এলাকায় আমিরুলকে এক প্রতিবন্ধী শিশুকে চড়-থাপড় দিতে দেখেন। এ ঘটনার প্রতিবাদ করলে আমিরুল ক্ষিপ্ত হয়ে তাঁকেও কিলঘুষি মারেন। এ ঘটনায় গৃহবধূ থানায় মামলা করেন। দুপুরে গ্রেপ্তার করা হয় আমিরুলকে।