নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রদল সভাপতি শরিফুল ইসলামকে (৩২) উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকা থেকে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবারই আদালতের মাধ্যমে তাঁকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। হাতীবান্ধা থানা সূত্র জানায়, ২০১৩ সালে পুলিশের ওপর হামলাসহ হরতাল ও অবরোধে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি ছিলেন শরিফুল। হাতীবান্ধা থানার ওসি আবদুল মতিন প্রধান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।