নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াবিয়া হুসাইনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, মোয়াবিয়াকে আটকের পর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী একটি আমবাগান থেকে একটি দেশি পাইপগান, ছয়টি গুলি ও চারটি বোমা উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।