নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর রেলগেট এলাকা থেকে গতকাল মঙ্গলবার চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। দেলোয়ার উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক। লালপুর থানা সূত্রে জানা যায়, সাজা পরোয়ানাভুক্ত আসামি বলে দেলোয়ার হোসেনকে গোপালপুর রেলগেট এলাকা থেকে দুপুরে গ্রেপ্তার করা হয়। ২০১৪ সালের মার্চে সাড়ে ১৩ লাখ টাকার চেক জালিয়াতির একটি মামলায় নাটোরের দায়রা জজ তাঁকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। তিনি পলাতক ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী দেলোয়ারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন। মামলার বাদী এমরান হোসেন উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক।