নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় ট্রাফিক কনস্টেবলকে মারধরের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে আহমেদ সুজন (৩২) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আহমেদ সুজন গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি টঙ্গী সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বর্তমানে টঙ্গী (সাবেক ১১ নম্বর) ওয়ার্ডের যুবলীগের সদস্য। গাজীপুর ট্রাফিক বিভাগের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন বলেন, সরকারি কাজে বাধা দেওয়া ও মারধরের অভিযোগে আহমেদ সুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।