নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সানাউল্লাহ মজুমদারকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতু এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সানাউল্লাহর বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার কালিকসার গ্রামে। তিনি আবাসন ও বহুমুখী সমবায় সমিতি ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে অন্তত আটটি মামলা রয়েছে। একটি মামলায় রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। তাঁকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। সানাউল্লাহ ১৯৯৮ সালে ভিক্টোরিয়া কলেজে ছাত্রদল ও শিবিরের যৌথ প্যানেল থেকে জিএস হন। তিনি ছিলেন কলেজ শাখা শিবিরের সভাপতিও।