নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইব্রাহীম শামিমকে পুলিশ গত শুক্রবার রাতে উপজেলা সদরের হাজিরহাট বাজার থেকে গ্রেপ্তার করেছে। ইব্রাহীম শামিম চরফলকন এলাকার বাসিন্দা। কমলনগর থানার ওসি হুমায়ূন কবির জানান, হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টি এবং পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।