নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির হাতেম আলীকে (৫২) গত শুক্রবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপার বিধান ত্রিপুরা জানান, দেশের নিরাপত্তা বিঘ্নিত এবং চলমান যুদ্ধাপরাধীদের বিচারকাজ বাধাগ্রস্ত করার লক্ষ্যে উপজেলার বলড়া ইউনিয়নের উত্তর পিপুলিয়া গ্রামে হাতেম আলী গোপন বৈঠক করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যান। হরিরামপুর থানার এসআই সফিকুল ইসলাম বাদী হয়ে হাতেম আলীর বিরুদ্ধে মামলা করেছেন।