নেতা জেলহাজতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেনকে (৪২) গতকাল রোববার জেলহাজতে পাঠানো হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায় জামিন নিতে এলে আদালত আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ফরিদপুরের এক নম্বর আমলি আদালতের হাকিম হামিদুল ইসলাম এ আদেশ দেন। গত বছর ১৯ নভেম্বর বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়ার প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কর্মসূচি পালনের সময় ফরিদপুর প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। পরে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) অখিল বিশ্বাস বাদী হয়ে জুলফিকারসহ ১৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ফরিদপুর অফিস|