নেতাকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীকে পেটানোর ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে এস এম তৌহিদ আল হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার উপাচার্যের দপ্তরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরকে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী মারধর করেন। এতে নেতৃত্ব দেন তৌহিদ। দাবি করা চাঁদা না দেওয়ার জের ধরে তৌহিদ এ ঘটনা ঘটান বলে অভিযোগ রয়েছে। খালিদ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। তাঁর বাড়ি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন কাজলা এলাকায়।