প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের দুই নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আলীম, জেলা কৃষক দলের সভাপতি আবু জাহিদ, জেলা যুবদলের সহসভাপতি কামরুজ্জামান এবং বিএনপির কর্মী আলাউদ্দিন ও সমর্থক মহাসীন আলী। বিএনপির নবনির্বাচিত মেয়র তাজকিন আহমেদ চিশতীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিতে আসার সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সদর থানার ওসি এমদাদুল হক শেখ সাংবাদিকদের জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।